Home
আমার পরান যাহা চায় তুমি তাই তুমি তাই গো | Amaro Porano Jaha Chay Tumi Tai lyrics

আমার পরান যাহা চায় তুমি তাই ত...

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার পরান যাহা চায় তুমি তাই তুমি তাই গো | Amaro Porano Jaha Chay Tumi Tai lyrics

রবীন্দ্রনাথ ঠাকুর
song

Posted byBinod Roy04-Sep-2026

Change color

আমার পরান যাহা চায় তুমি তাই তুমি তাই গো

রবীন্দ্রনাথ ঠাকুর


আমার পরান যাহা চায়,

তুমি তাই, তুমি তাই গো।

তোমা ছাড়া আর এ জগতে

মোর, কেহ নাই কিছু নাই গো।

তুমি সুখ যদি নাহি পাও,

যাও, সুখের সন্ধানে যাও,

আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,

আর কিছু নাহি চাই গো।

আমি তোমার বিরহে রহিব বিলীন,

তোমাতে করিব বাস,

দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,

দীর্ঘ বরষ মাস।

যদি আর কারে ভালোবাস,

যদি আর ফিরে নাহি আস,

তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও,

আমি যত দুখ পাই গো।

No Review
Related Books
Loading books…